যমুনা সার কারখানায় আবার ইউরিয়া উৎপাদন শুরু

যমুনা সার কারখানায় আবার ইউরিয়া উৎপাদন শুরু
যমুনা সার কারখানা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গ্যাসের চাপ স্বল্পতা সত্ত্বেও যমুনা সার কারখানায় আবার ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উৎপাদন কার্যক্রম নতুন করে চালু করা হয়।

কারখানা সূত্র জানায়, বর্তমানে গ্যাসের চাপ কম থাকায় ৭৫ শতাংশ সক্ষমতায় ইউরিয়া উৎপাদন হচ্ছে। গ্যাসের চাপ বাড়লে উৎপাদন ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেওয়া হবে।

যমুনা সার কারখানার জিএম অপারেশন মো. ফজলুল হক জানান, গ্যাসের চাপ স্বল্পতার ঝুঁকি মাথায় নিয়েই উৎপাদন শুরু করা হয়েছে। কৃষি মৌসুমের চাহিদা বিবেচনায় রেখে সীমিত পরিসরে হলেও কারখানাটি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২২ জানুয়ারি গ্যাসের চাপ ৮ কেজিতে নেমে আসায় কারখানার বুস্টার ট্রিপ হয়। এতে করে নিরাপত্তাজনিত কারণে ইউরিয়া উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর