জনচাপে তারেক রহমান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলেছেন: আখতার

জনচাপে তারেক রহমান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলেছেন: আখতার
বালাপাড়ায় উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আখতার হোসেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নিজেদের ম্যান্ডেট হারানোর আশঙ্কায় ও জনচাপে পড়ে তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রংপুর ৪ আসনে ১১ দলীয় জোটের এই প্রার্থী বলেন, ‘রংপুরে এসে তিনি হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন। কিন্তু ঐক্যমত কমিশনে তাদেরকে আমরা আন্তরিক দেখি নাই। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রেও তাদের আন্তরিকতা দেখিনি।’

মঙ্গলবার রাত নয়টায় পীরগাছার কান্দি ইউনিয়নের বালাপাড়ায় আব্দুল হালিমের বাড়িতে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘বরং জনচাপে পড়ে, শুধুমাত্র তাদের ম্যান্ডেট হারিয়ে যেতে পারে বলে তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন। তাদের নেতাকর্মীদের শত শত ভিডিও রয়েছে না ভোটের পক্ষে। ছাত্রদলের ক্যাম্পেইন রয়েছে না ভোটের পক্ষে। এখন যতই তারা হ্যাঁ ভোটের পক্ষে বলুক, জনগণ তাদের গ্রহণ করেনি।’

আরও পড়ুন

আখতার বলেন, ‘রাষ্ট্রকে যেভাবে সংস্কার করা সম্ভব, বাংলাদেশের মানুষ সেদিকেই তাদের সমর্থন ব্যক্ত করবেন। বিগত সময়গুলোতে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য যারা বিএনপি-জামায়াতকে ভোট দিতেন, এখন বিএনপিকে ঠেকানোর জন্য তারা এনসিপি-জামায়াতকে ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের হাতে নিষ্পেষিত হয়েছেন। আওয়ামী লীগ থেকে মুক্তির পরে যে বড় স্বপ্ন তারা দেখেছিল, তাতে বিএনপি বাধা হয়ে দাঁড়াবে, তা তারা ভাবতেই পারেনি। তাই ওই দলকে ডিঙিয়ে ১১ দলের কথা ভাবছেন তারা। দেশি, বিদেশি, প্রতিবেশী যত ষড়যন্ত্রই থাকুক, মানুষ ১১ দলকে বিজয়ী করে সরকার গঠন করাবে ইনশাআল্লাহ।’

এ সময় সেখানে স্থানীয় জামায়াত এবং এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর