মোশাররফ করিমের ১০২ মিনিটের পডকাস্ট !

মোশাররফ করিমের ১০২ মিনিটের পডকাস্ট !
মোশাররফ করিম
Advertisement
Advertisement

মোশাররফ করিম এমন একজন অভিনেতা, যিনি ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন। ‘কমলা রকেট’ চলচ্চিত্রে ‘মফিজুর’ চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে আপনার নাম ঘোষনা করা হয়। যদিও চরিত্রটি ছিল অন্যতম প্রধান অভিনেতার। এরপর অনেক বিতর্ক হয়েছিল। এ বিষয়ে এবার মুখ খুলেছেন গুণী অভিনেতা মোশাররফ করিম।

পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর শনিবরের (২৭ ডিসেম্বর)  বিশেষ অতিথি হয়ে আসছেন দুই বাংলার নন্দিত অভিনেতা মোশাররফ করিম। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ আজ রাত ৮টায় প্রচারিত হবে এই পর্বটি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় আজকের পর্বে ১০২ মিনিট মোশাররফ করিম জানিয়েছেন তার জীবনের না বলা অনেক কথা।

কে এম মোশাররফ হোসেন থেকে কিভাবে তিনি মোশাররফ করিম হয়ে গেলেন, সে গল্পটিও শেয়ার করেছেন। মজা করে মোশাররফ করিম বলেছেন, আমি রান্নার মধ্যে শুধু ডিম ভাজতে পারি, ডিম পোজ এবং ডিম সেদ্ধ করতেও পারি। ইউটিউব দেখে ভাপে ডিম রান্নাও শিখে দুই দিন চেষ্টা করেছিলাম। এখন আবার ভুলে গেছি। তিনি বলেন, ‘স্কুলে পড়াকালীন প্রতি বৃহস্পতিবার জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সাংস্কৃতিক কার্যক্রম হতো। আগ্রহ নিয়ে সেসব আয়োজনে অংশ নিতাম। এমনকি অল্প কিছুদিন পেশাদারভাবে শিশুশিল্পী হিসেবে যাত্রাপালাতেও অভিনয় করেছিলাম’।

অভিনয় অন্ত:প্রাণ মোশাররফ করিম বলেন, ‘শিল্পীদের মন হতে হবে উদার। ঢাকায় এসে থিয়েটার চর্চা করার সময় শুরুতেই শিক্ষকদের কাছ থেকে শুনেছিলাম, যদি শিল্পী হতে চাও, সৎ মানুষ হতে হবে। সে কথাটিই সারা জীবন মনের ভেতর গেঁথে গেছে’। সামাজিক মাধ্যমে অসহিষ্ণু আচরণ নিয়ে মোশাররফ করিম বলেন, ‘অনেকেই কিছু লেখার আগে যাচাই-বাছাই করেন না। অথচ পরবর্তীতে দেখা যায়, যে যা লিখছেন, তার অনেক কিছুই পরবর্তীতে ভুল প্রমাণিত হয়। সুতরাং নিজের কাছে ছোট হয়ে লাভ কি?

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad