মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মেহেরপুর জেনারেল হাসপাতাল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুর সদর উপজেলায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে খাজা মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বলিয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। খাজা মিয়া বলিয়ারপুর গ্রামের আজিম উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর থেকে আকাশে মেঘের পাশাপাশি হালকা বৃষ্টি হচ্ছিল। এরমধ্যেই ঘাস কাটার উদ্দেশ্যে বিকালে বাড়ি থেকে বের হন খাজা মিয়া। মাঠের রাস্তা দিয়ে ব্রিজ মাঠ এলাকায় পৌঁছালে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad