মেন্টরস শিক্ষার্থীরা ঘুরে দেখল ইউসিএসআইইউ বাংলাদেশ ক্যাম্পাস

মেন্টরস শিক্ষার্থীরা ঘুরে দেখল ইউসিএসআইইউ বাংলাদেশ ক্যাম্পাস
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার বনানীতে অবস্থিত মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস ঘুরে দেখল মেন্টরস-এর কলাবাগান ও বনানী শাখার ‘জিইডি’ শিক্ষার্থীদের একটি দল।

মঙ্গলবার ক্যাম্পাস পরিদর্শনে ৪৮ সদস্যের শিক্ষার্থী ছাড়াও এই দলে ছিলেন তাদের তিনজন শিক্ষক। ইউসিএসআই ইউনিভার্সিটি ক্যাম্পাসে তাদের স্বাগত জানান শিক্ষার্থী প্রতিনিধি ও অ্যাডমিশন অফিসের কর্মকর্তারা।

ইউনিভার্সিটির হল রুমে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশনের (এফসিএসডিআই) ডিন সৈয়দ আখতার হোসেন, প্রভোষ্ট চ্যান জো জিম এবং শিক্ষার্থীদের প্রতিনিধি আবিদা আফসারা গোলন্দাজ।

চ্যান জো জিম ইউসিএসআই ইউনিভার্সিটির ওপর একটি প্রেজেন্টেশন দেন এবং জিইডি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জানান, ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ এক নম্বর এবং ২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি কিউএস র‌্যাংকিংয়ে শীর্ষ এক শতাংশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় একটানা চার বছর ধরে তার অবস্থান ধরে রেখেছে।

আরও পড়ুন

এশিয়ার মধ্যে ৩০তম এবং দক্ষিণ এশিয়ায় অষ্টম অবস্থানে আছে। এটি বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার অনুমোদিত বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রথম শাখা ক্যাম্পাস। এই ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মানের কারিকুলাম অনুসরণ করে কোর্সসমূহ পড়ানো হয়।

সৈয়দ আখতার হোসেন বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস নতুন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় স্থান। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশে মা-বাবা এবং পরিবারের সদস্যদের সঙ্গে থেকেই বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের অসাধারণ সুযোগ এনেছে এ ইউনিভার্সিটি।

তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ রয়েছে। চলতি বছর তিন কোটি টাকার মেগা স্কলারশিপ প্রোগ্রাম ঘোষণা করেছে। তাই নতুন শিক্ষার্থীদের জন্য ইউসিএসআই বাংলাদেশ আকর্ষণীয় ডেসটিনেশন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad