সাবেক অন্তবর্তী সরকারের সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধিদল।
শনিবার বিকালে মুহাম্মদ ইউনূস যমুনা ছেড়ে দেওয়ার আগে তার সঙ্গে দেখা করেন প্রতিনিধিদলের সদস্যরা।
তিন সদস্যের দলটির নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামছুল ইসলাম।
দলে আরও ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।
এই সাক্ষাতের পর সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস যুমনা থেকে বিদায় নেন।
তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের। এরপর ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। যার প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওঠেন মুহাম্মদ ইউনূস।


