মুন্সীগঞ্জে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নিখোঁজ এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম মো. সোহেল মিয়া (২৭)।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন হাসাড়া ২ নম্বর ব্রিজের নিচের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের পর তাকে হত্যা করে খালে ফেলে দেওয়া হয়েছে।

নিহত সোহেল মিয়া টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার নাগরপাড়া গ্রামের মহল আলীর ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের টেকুরিয়া বনগ্রাম বাজার এলাকায় কামাল মোড়লের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

পুলিশ জানিয়েছে, এদিন সকালে হাসাড়া ২ নম্বর ব্রিজের নিচের একটি খালে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে শ্রীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

আরও পড়ুন

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার পর থেকে সোহেলের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ওই রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হলেও অটোরিকশার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অজ্ঞাতনামা ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে সোহেলকে হত্যা করে মরদেহ খালে ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad