কক্সবাজারে সালাহউদ্দিন আহমেদের প্রচার শুরু

কক্সবাজারে সালাহউদ্দিন আহমেদের প্রচার শুরু
Advertisement
Advertisement

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলার কোনাখালী এলাকা থেকে শুরু হওয়া এই প্রচারে লতাবনিয়া, মৌলভী পাড়া ও সিকদার পাড়ায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। পরে কোনাখালী কুলসুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হেদায়েতুল উলুম মাদ্রাসার মাঠে বক্তব্য দেওয়ার সময় স্থানীয়রা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

নির্বাচনী জনসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদদের আত্মত্যাগ এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা মাথায় রেখে বিএনপি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। বিশেষ করে অর্থনৈতিক বৈষম্য দূর করতে বিএনপি একটি আধুনিক পরিকল্পনা সাজিয়েছে, যার মূল লক্ষ্য হলো দেশের কোনো মানুষকে যেন দারিদ্র্যসীমার নিচে বসবাস করতে না হয়।

সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, নারীদের ক্ষমতায়ন ও আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষকদের সুযোগ-সুবিধা নিশ্চিতে থাকবে কৃষি কার্ড। এ ছাড়া স্বাস্থ্য কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি মানুষ সরকারি ও বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবে। সালাহউদ্দিন আহমদ দৃঢ়তার সঙ্গে বলেন যে, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, তা সবসময় রক্ষা করে।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সালে তিনি নির্বাচন করতে না পারায় বিএনপির প্রার্থী হিসাবে জয়লাভ করেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad