মিহি ও সাগরের ‘সেজদা’

মিহি ও সাগরের ‘সেজদা’
Advertisement
Advertisement

প্রতি রমজানে টেলিভিশন ও ইউটিউবে অসংখ্য ইসলামিক গান ও নাটক প্রকাশ হয়। প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনও এর ব্যতিক্রম নয়। এবারের রমজানে তাদের ইউটিউবে এসেছে ইসলামিক নাটক ‘সেজদা’।

নাটকটি রচনা করেছেন লিজা মিতু। পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে নাটকটি প্রকাশিত হয়েছে।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাশার সাগর, ফারহানা আহসান মিহি, মো. শাহীন মৃধা, শম্পা নিজাম, সাইফ, ফয়জুল কবির রথিসহ অনেকে। নাটকটির আবহ সংগীত করেছেন আহমেদ সবুজ।

পরিচালক রিপন নিয়ে বলেন, এই প্রথম ইসলামিক নাটক বানিয়েছি । এর আগে আমি অসংখ্য নাটক উপহার দিয়েছি দর্শক শ্রোতাদেরকে। সে নাটকগুলোতেও পারিবারিক ম্যাসেজ দেয়ার চেষ্টা করেছি। সেজদা নাটকটিও সমাজের কিছু অবক্ষয় তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি নাটকটি আপনাদের সবার ভালো লাগবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad