পাইলটিং আকারে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পাইলটিং আকারে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ই হেলথ কার্ড। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement
খুব শিগগিরই পাইলটিং আকারে ই-হেলথ কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত। শনিবার  সর্বজনীন স্বাস্থ্য নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই মতবিনিময় সভা আয়োজন করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ই-হেলথ কার্ড নিয়ে কাজ শুরু হয়েছে। এটি বাস্তবায়নে কাঠামো গঠনের কাজ চলছে।
তিনি জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও সর্বজনীন করতে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে। এদের মধ্যে ৮০ হাজার-ই হবেন নারী স্বাস্থ্যকর্মী।
সভায় প্রতিমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোর এক দিনের বায়োমেট্রিক ডাটায় দেখা গেছে প্রায় অর্ধেক স্বাস্থ্যকর্মী ঠিকমতো কর্মস্থলে উপস্থিত থাকেন না। এটি ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় প্রায় একই রকম।
স্বাস্থ্যখাতে দুর্নীতির কথা উল্লেখ করে এম এ মুহিত বলেন, এই বিষয়টি নিয়ে ভাবতে হবে এবং কাজও করতে হবে। এ পর্যন্ত যা কিছু হয়নি তা দুর্নীতির মধ্যে হারিয়ে গেছে। সঠিক তদারকি না করলে সব পরিকল্পনাই মেগা দুর্নীতির খাত হয়ে যেতে পারে।
প্রতিমন্ত্রী আরও বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে রোগীরা ভোগান্তিতে পড়েন। সেবা নিশ্চিত করতে চিকিৎসকরা হাসপাতালে নিয়মিত থাকেন না। এসব বিষয় নিয়েও সরকার কাজ করছে।
Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad