টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার
মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের ভিড়। শনিবার সকালে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

টাঙ্গাইল শহরের লৌহজং নদীর পাড় থেকে সামনা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি টাঙ্গাইল পৌরসভার পশ্চিম আকুর টাকুরপাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী।

নিহতের স্বজনরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় সামনা বেগমের ভাগিনা শাওন তাকে মোবাইল ফোনে ডেকে নেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে নদীর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

স্থানীয়দের দাবি, মাদক ব্যবসা নিয়ে টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সামনার সঙ্গে তার শাওনের বিরোধ ছিল। ওই বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad