বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চিফ অব পার্টি ক্যাথেরিন সিছিল।
রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ডিআই প্রিন্সিপাল ডিরেক্টর মো. আব্দুল আলিম, ডিপুটি চিফ অব পার্টি আমিনুল এহসান।
সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের অগ্রগতি, এবং আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।


