মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৮ পাচারকারী আটক

মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৮ পাচারকারী আটক
মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ আটজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের কুতুবদিয়া লাইটহাউসসংলগ্ন সমুদ্র এলাকা থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ আটজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বরগুনা জেলার বাসিন্দা ওজউদ্দিনের ছেলে মো. শাহজালাল (২৯), কক্সবাজার জেলা সদরের বাসিন্দা মো. আলমের ছেলে মো. খোরশেদ আলম (৩০), কামালের ছেলে সুলতান (১৯), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা সৈয়দ মিয়ার ছেলে মো. শাহেদ (১৯), টেকনাফ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মুস্তাফিজের ছেলে মো. সৈয়দ (২৭), কক্সবাজার পৌরসভার বাসিন্দা পুণ্য চরণের ছেলে মিটন কান্তি দেব (৩৩), একই এলাকার রশিদ আহমদের ছেলে মো. মোবারক (৩৩) ও দ্বীন মোহাম্মদের ছেলে মো. কাশেম (৩২)।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ফিশিং বোট থেকে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করা হয়, যা শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।’

তিনি জানান, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাগর পথে পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর