নেত্রকোনায় গরুর ধান খাওয়া নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

নেত্রকোনায় গরুর ধান খাওয়া নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
মদন থানা, নেত্রকোনা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনার মদন উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বাচ্চু তালুকদার (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপজেলার নায়েকপুর হাওরের বোরো ধানের জমিতে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু তালুকদার নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মাখনা গ্রামের পাশের নায়েকপুর হাওরের একটি বন্ধকি জমিতে বোরো ধান আবাদ করেছিলেন বাচ্চু তালুকদার। আর কয়েক দিনের মধ্যেই তিনি ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে গত কয়েক দিন ধরে মাখনা গ্রামের লোকজনের গরু তার জমিতে ঢুকে ধান খেয়ে ক্ষতি করে আসছিল। বিষয়টি তিনি একাধিকবার সংশ্লিষ্টদের জানিয়েও সমাধান পাননি।

ঘটনার দিন বাচ্চু তালুকদার জমিতে গিয়ে দেখেন গরু ধান খেয়ে ক্ষেত তছনছ করে রেখেছে। এ সময় তিনি চিৎকার-চেঁচামেচি করলে মাখনা গ্রামের করিল ইসলামসহ কয়েকজন ঘটনাস্থলে আসেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে করিল ইসলামসহ অন্যরা বাচ্চু তালুকদারের ওপর হামলা চালায়।

আরও পড়ুন

তাদের হাতে থাকা কাঠের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় তাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর