মিথ্যা মামলায় গণমাধ্যমকর্মীদের হয়রানি করতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

মিথ্যা মামলায় গণমাধ্যমকর্মীদের হয়রানি করতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
জহির উদ্দিন স্বপন | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মূলধারার গণমাধ্যমের কার্যক্রমে অনৈতিক বাধা মোকাবিলায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বর্তমান সরকারের সময়ে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন ও নিয়ন্ত্রণহীনভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ ছাড়া মিথ্যা মামলায় কাউকে কোনো প্রকার হয়রানি করতে দেওয়া হবে না।’

তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বর্তমান সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরার জন্য তিনি উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান।

সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের কাজ হচ্ছে সবকিছু জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা এবং এই কাজে সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’ তিনি এই ন্যাক্কারজনক ঘটনার বিস্তারিত খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

দেশের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের অগ্রণী ভূমিকার প্রশংসা করে তথ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে উপস্থিত গণমাধ্যমকর্মীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad