মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ঢাকার শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বাবা-মায়ের কবরে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় সুরা ফাতেহা পাঠ করেন।
মির্জা ফখরুল, সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু, এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির অন্যান্য নেতারা এসময় তার সঙ্গে ছিলেন।


