মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা ২২টি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জসীম উদ্দীন (৪৪) উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুর ১২টায় সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ২২টি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘ প্রায় এক যুগ পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার চকবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে আটক করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।


