ঘোষিত সময়ের মধ্যেই হবে গ্রহণযোগ্য নির্বাচন: ধর্ম উপদেষ্টা

ঘোষিত সময়ের মধ্যেই হবে গ্রহণযোগ্য নির্বাচন: ধর্ম উপদেষ্টা
শনিবার বান্দরবান শহরের মেঘলা এলাকায় জেলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচন করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যেই একটি গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে পানি ঘোলা করে লাভ নেই। অপেক্ষা করুন। নির্বাচন অবশ্যই ঠিক সময়ে হবে।’

শনিবার বান্দরবান শহরের মেঘলা এলাকায় জেলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচনকালে এ কথা বলেন ধর্ম  উপদেষ্টা।

অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুস ছালাম খান, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে গণপুর্ত অধিদপ্তর ।

আরও পড়ুন

ইসলামিক ফাউন্ডেশন সুত্র জানায়, স্থান নির্বাচন নিয়ে জটিলতার কারণে এতদিন নির্মাণ কাজ শুরু করা যায়নি।

এর আগে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে নির্বাচনের তারিখ বা সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছিলেন, প্রথমে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধের কথা বলেছিলেন। লন্ডন বৈঠকের পর ফেব্রুয়ারির কথা এসেছে। দুটি টাইমফ্রেমই সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। সরকার যখন নির্বাচন করতে চায়, তখনই যাতে করা যায়– আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি।

২৬ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। ওই সাক্ষাতের বিষয়বস্তু সম্পর্কে প্রধান উপদেষ্টার দপ্তর কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এরই মধ্যে কর্মস্থলে সিইসির অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।

নাসির উদ্দিন জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারপরও কিছু বিষয় আলোচনায় এসেছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। ইসি পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তা জানানো হয়েছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা নিরপেক্ষ, আমিও তো নিরপেক্ষ। তাই এটি ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ। এখন যেহেতু সমস্ত মনোযোগের কেন্দ্র নির্বাচন, সেহেতু কথা প্রসঙ্গে বিষয়টি আলোচনায় এসেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad