মাইলস্টোন ট্র্যাজেডি: চলে গেল শিশু জারিফ, মোট মৃত্যু ৩৪

মাইলস্টোন ট্র্যাজেডি: চলে গেল শিশু জারিফ, মোট মৃত্যু ৩৪
মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের উদ্ধার করে নেওয়া হচ্ছে উত্তরার আধুনিক হাসপাতালে। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণে নিয়োজিত যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ আরও এক শিক্ষার্থী মারা গেছেন। মারা যাওয়া শিক্ষার্থীর নাম জারিফ ফারহান (১৩)। তিনি স্কুলটির সপ্তম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী ছিলেন।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, জারিফের শ্বাসনালীসহ শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ ছিল। ক্রিটিকাল অবস্থায় তিনি লাইফ সাপোর্টে ছিলেন এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ইনস্টিটিউটে ১৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৩৯ জন চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা সংকটাপন্ন।

আরও পড়ুন

নিহত জারিফের বাবা মো. হাবিবুর রহমান জানান, তারা রাজবাড়ীর সদর উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে বসবাস করেন। দুই সন্তানের মধ্যে জারিফ ছিল ছোট।

২১ জুলাই দুপুর ১টার পরপর বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

মর্মান্তিক এই ঘটনার পর মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন, যাদের বেশিরভাগই শিশু। বর্তমানে দগ্ধ ও আহত ৪৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad