বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক মো. আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
সোমবার বিকালে বিজিবির হেলিকপ্টারে করে রামুর সিএমএইচ থেকে ঢাকা সিএমএইচ স্থানান্তর করা হয়।
এর আগে রোববার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে টহলরত অবস্থায় মো. আক্তার হোসেন মাইন বিস্ফোরণে আহত হন।
তাকে তাৎক্ষনিকভাবে রামুর সিএমএইচে পাঠানো হয় ও যথাযথ চিকিৎসা দেওয়া হয়।


