মহেশপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, কিশোর আটক

মহেশপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, কিশোর আটক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঝিনাইদহের মহেশপুরে চকলেটের লোভ দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে উপজেলার একটি আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকালে শিশুটি বন্ধুদের সাথে খেলা করছিল। এ সময় ওই কিশোর শিশুটিকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে পাশের ভুট্টা খেতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, ‘শিশুটির পরনের কাপড় রক্তে ভেজা ছিল। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad