মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন
মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

 

রাজধানীর মহাখালী এলাকায় একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট।

রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেল বহনকারী গাড়ি থেকে তেল নেয়ার সময় আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad