মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রী

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রী
ফাইল ফটো
Advertisement
Advertisement

মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাবে ভিন্নধর্মী প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ভাষায়, মশা মারার কৌশল শিখতে বিদেশে যাওয়ার দরকার নেই, দেশের কোনো ডোবার পাশে কয়েক ঘণ্টা কাটালেই বাস্তব অভিজ্ঞতা থেকে কার্যকর সমাধানের পথ বের হয়ে আসবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন এবং আরও পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফর নিয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালিয়েন্ট বায়োসায়েন্স এলএলসির অর্থায়নে ফ্লোরিডা সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রস্তাবিত সফরের উদ্দেশ্য ছিল মশক নিয়ন্ত্রণ ও নিধনের বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন করা।

এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সার-সংক্ষেপে মন্তব্য করে বলেছেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’

প্রধানমন্ত্রীর এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই এটিকে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের প্রয়োজনীয়তা ও জনস্বার্থের বিষয়টি নতুনভাবে বিবেচনার বার্তা হিসেবে দেখছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবটি নিয়ে পরবর্তী সিদ্ধান্তের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad