মধ্যরাতে ডাকসুর প্রতিবাদ মিছিলে তারেক রহমানবিরোধী স্লোগান

মধ্যরাতে ডাকসুর প্রতিবাদ মিছিলে তারেক রহমানবিরোধী স্লোগান
Advertisement
Advertisement

শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত এক জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বুধবার মধ্যরাতে আয়োজিত এ বিক্ষোভে মিছিল থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নেতারাসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘তারেক রহমান জানেন নাকি- রেজাউল খুনের নায়ক আপনি’, ‘ক্ষমতা না জনতা-জনতা, জনতা’, ‘নারীর ওপর হামলা কেন,-তারেক রহমান জবাব চাই’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলটি রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ডাকসুর সহ সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদসহ ডাকসুর অন্যান্য নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad