মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই যুদ্ধে বিরতি টানার এই সিদ্ধান্তকে ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনের একটি উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবেই দেখছে বাংলাদেশ। পাশাপাশি সব পক্ষকে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপের আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ আশা করে সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতিকে সম্মান করবে এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে এই সুযোগকে গঠনমূলকভাবে কাজে লাগাবে।
বিবৃতিতে যুদ্ধবিরতি বাস্তবায়নে অবদান রাখা সংশ্লিষ্ট সকল পক্ষের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করা হয়।
বাংলাদেশ আরও বলেছে, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব ধরনের বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং সেটাই করা উচিত।


