মঠবাড়িয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ হারালেন যুবক

মঠবাড়িয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ হারালেন যুবক
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাতুব্বর ব্রিজসংলগ্ন এই ট্রান্সফরমারটি চুরি করার চেষ্টা করেন রাসেল হাওলাদার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পিরোজপুরের মঠবাড়িয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক।

শুক্রবার দিবাগত রাত ১২টার পরে কোনো এক সময় মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাতুব্বর ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম রাসেল হাওলাদার (৩৬)। তিনি মঠবাড়িয়ার দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় রাসেল হাওলাদার বৈদ্যুতিক পোল থেকে ট্রান্সফরমার চুরি করতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। শনিবার সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তাকে বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি রবিউল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে গভীর রাতে নিহত রাসেল ট্রান্সফরমার চুরি করতে বিদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে মারা যান। এ বিষয়ে মঠবাড়িয়া থানায় অপমুত্যৃর মামলা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর