ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে আহত শিশু

ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে আহত শিশু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ভোলায় এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয় তার ৭ বছর বয়সী ছেলে।

শুক্রবার গভীর রাতে শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত নারী নাছিমা বেগম (৩৫) মধ্যপ্রাচ্য প্রবাসী আল আমিনের স্ত্রী। তিনি ছেলে আবিরকে নিয়ে নিজেদের নির্মাণাধীন বসতঘরেই বসবাস করছিলেন।

ঘটনার রাতে মা ও ছেলে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নাছিমা বেগমের মৃত্যু হয় এবং ছেলে আবির আহত হয়।

স্থানীয়রা জানান, শনিবার সকালে দীর্ঘ সময় বাড়ি থেকে কোনো সাড়া না পেয়ে তারা ঘরে ঢুকে নাছিমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে আহত অবস্থায় আবিরকে উদ্ধার করে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad