দামুড়হুদায় গর্তে পড়ে শিশুর মৃত্যু

দামুড়হুদায় গর্তে পড়ে শিশুর মৃত্যু
দামুড়হুদা থানা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গর্তে পড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাটুদাহ ইউনিয়নের বোয়ালমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর রুফাইয়িত (৪) মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারী গ্রামের আসমান আলীর ছেলে।

পরিবার জানিয়েছে, রুফাইয়িত শুক্রবার বোয়ালমারী গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানেই শনিবার সকালে বাড়ির পাশে একটি গর্তে পড়ে যায় সে। বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজ করলে ওই গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন, গর্তে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad