ভোলায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

ভোলায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
ভোলায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন যুবক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভোলায় এক গৃহবধূকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠায় আদালত। এ ঘটনায় আরও এক যুবক পলাতক। ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন এসব তথ্য জানান।

এর আগে, গত মঙ্গলবার ও বুধবার ওই তিন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. সাকিব (২৬), বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. রায়হান (২৬) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাজুর ছেলে মো. সবুজ (২৬)।

পুলিশ জানায়, গত ৩১ মে রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট গ্রামে ধর্ষণের ওই ঘটনা ঘটে। পরদিন ভুক্তভোগী বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

আরও পড়ুন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর স্বামী একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন। এ সুযোগে স্বামীর পূর্বপরিচিত সাকিবের সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে। একপর্যায়ে সাকিব বিভিন্ন স্থানে তাকে স্ত্রী পরিচয়ে নিয়ে যেতেন এবং বিভিন্ন সময়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করতেন।

সবশেষ গত ৩১ মে সন্ধ্যায় সাকিব ভোলা শহরের নতুন বাজার এলাকা থেকে ভুক্তভোগীকে একটি অটোরিকশায় করে বাপ্তা ইউনিয়নের পাইলট এলাকার একটি ঘেরের বাগানে নিয়ে যান। সেখানে প্রাণনাশের হুমকি দিয়ে সাকিব, রায়হান, সবুজ এবং আরও এক যুবক রাতভর পালাক্রমে তাকে ধর্ষণ করেন। পরদিন ভোরে ভুক্তভোগীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন বলেন, ‘ভোলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় অন্যান্য আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad