কক্সবাজারে উদ্ধার করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৩টি গোলা ধ্বংস

কক্সবাজারে উদ্ধার করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৩টি গোলা ধ্বংস
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি কামানের গোলা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটিশদের তৈরি কামানের তিনটি গোলা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঈদগাঁওয়ের ভোমরিয়াঘোনা এলাকায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এবং বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম সিফাতুল মাজদার বলেন, ‘গত ১৮ মে ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকা থেকে তিনটি পুরাতন কামানের গোলা উদ্ধার করা হয়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে বিশেষজ্ঞ দল গোলাগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নিরাপদ স্থানে নিয়ে ধ্বংসের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে ভোমরিয়াঘোনা এলাকায় নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে গোলা তিনটি ধ্বংস করা হয়। এ সময় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘গোলা ধ্বংসের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং বিস্ফোরণস্থলের আশপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, গোলা তিনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটিশদের তৈরি। এগুলো দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়া অবস্থায় ছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad