ভোট নিরাপদ করতে প্রস্তুত আনসার-ভিডিপি

ভোট নিরাপদ করতে প্রস্তুত আনসার-ভিডিপি
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে বক্তব্য রাখছেন ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ বলেন, ‘নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। ভোট নিরাপদ করতে যা যা করা দরকার, তা করতে আমরা প্রস্তুত।’

বুধবার সকালে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে এ সমাবেশ হয়।

ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ আরও বলেন, ‘এই নির্বাচনে আনসার ও ভিডিপি ভোটকেন্দ্রের ভেতরে প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে। অন্য সহায়ক বাহিনী থাকবে ভোটকেন্দ্রের বাইরে। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিনে প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপদ পরিবেশ তৈরির জন্য আমরা দেড় বছর ধরে পরিকল্পিতভাবে কাজ করেছি। প্রশিক্ষণ শেষে যাচাই-বাছাই করে সদস্য নির্বাচন করা হয়েছে। একটি আধুনিক অ্যাপসের মাধ্যমে ১৩ জনের টিম গঠন করা হয়েছে। আজকের এই সমাবেশ মূলত আমাদের প্রস্তুতির চূড়ান্ত মূল্যায়নের অংশ।’

আরও পড়ুন

তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে তিনজনের কাছে থাকবে অস্ত্র। এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের কাছেও অস্ত্র দেওয়া হচ্ছে, যাতে ভোটকেন্দ্রের অভ্যন্তরে নিরাপত্তা আরও সুদৃঢ় হয়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের রেঞ্জ কমান্ডার পরিচালনা মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ড্যান্ট মো. মনিরুজ্জামান।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। এ সময় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতকরণ এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়ে সদস্যদের বিস্তারিত দিক-নির্দেশনা দেওয়া হয়।

সমাবেশ শেষে সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবে সংক্ষিপ্ত কুচকাওয়াজ ও ব্রিফিং অনুষ্ঠিত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad