সরকারকে না জানিয়ে এককভাবে ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। কয়েকদিন আগে কোনো ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৯ টাকা বাড়িয়ে দেন ব্যবসায়ীরা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও সরকার তা জানত না। এর আগে যখন ব্যবসায়ীরা দাম বাড়িয়েছিল, সরকার তা মেনে নেয়নি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল।
তিনি জানান, দাম বাড়ানোর যৌক্তিক কোনো কারণ থাকলে সেটি নিয়ে আলোচনা করা হবে। তবে ব্যবসায়ীরা যদি শাস্তিযোগ্য কোনো অপরাধ করে থাকেন, সরকার দৃশ্যমান ব্যবস্থা নেবে। সরকারের কাছে যে সকল আইনসঙ্গত ব্যবস্থার সুযোগ আছে, তার সবই প্রয়োগ করা হবে।
ব্যবসায়ীদের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তাদের উপর নিয়ন্ত্রণ আছে। নিয়ন্ত্রণের পরিধি ও কার্যকারিতা সরকারের পদক্ষেপের মাধ্যমে বোঝা যাবে।
ব্যবসায়ীদের ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে কিনা–এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিয়ন্ত্রণ আছে। নিয়ন্ত্রণের পরিধি ও কার্যকারিতা আমাদের পদক্ষেপের মাধ্যমে বোঝা যাবে।
কয়েক দিন আগে ব্যববসায়ীরা বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৯ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা নির্ধারণ করেন। বাজারে নতুন আসা পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৯৬৫ টাকায়, এর আগের দাম ছিল ৯২২ টাকা।


