বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে জানিয়েছে বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনে সম্মতি দিয়েছেন।

নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি অদ্য মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২/১৭ ফেব্রুয়ারি ২০২৬, তারেক রহমানকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগদান করেছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।


