ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা। ছবি: পিএমও
Advertisement
Advertisement

ভূমিকম্প মোকাবিলায় ‘জাতীয় টাস্কফোর্স’ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ভূমিকম্প প্রস্তুতিবিষয়ক বিশেষ সেল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার বিকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সভায় ভূমিকম্প মোকাবিলায় একটি জাতীয় টাস্কফোর্স এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতিবিষয়ক বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, ভূমিকম্পের পর জরুরি সেবা কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

আরও পড়ুন

সভায় ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা নিশ্চিত করতে সরকারের প্রস্তুতি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়।

এ ছাড়া দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং রাজধানীতে হিউম্যান স্টেইং এরিয়া (এইচএসএ) স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad