ভূমিকম্পে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। আবেদনে ভূমিকম্পের ক্ষেত্রে অ্যালার্মিং সিস্টেম চালুর নির্দেশনা চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম কিবরিয়া জনস্বার্থে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।
রিট আবেদনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ চারজনকে বিবাদী করা হয়েছে।


