টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাহাড়ি বন অঞ্চলের ঝলই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরিশালের চর ফ্যাশন উপজেলার রাকিব (২৬) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়া পশ্চিম পাড়াগ্রামের মোখলেছুর রহমানের ছেলে ইয়াছিন (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাকিব ও ইয়াছিন মোটরসাইকেলে করে মধুপুরের রসুলপুর থেকে ঘাটাইলে যাচ্ছিলেন। পথে বেপরোয়া গতিতে বনাঞ্চল পাড়ি দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি বিদ্যুতের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad