‘ভীষণ জটিল চরিত্র’ পছন্দ বাঁধনের

‘ভীষণ জটিল চরিত্র’ পছন্দ বাঁধনের
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন আজমেরী হক বাঁধন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আজমেরী হক বাঁধনের ক্যারিয়ারে ‘রেহানা মরিয়ম নূর’ একটি মাইলফলক। কান চলচ্চিত্র উৎসবে দেশ থেকে প্রথমবারের মত অফিসিয়াল বিভাগে অংশ নেওয়া সিনেমাটির গল্প নারীকেন্দ্রিক। বাঁধনও সবসময় বলে এসেছেন তিনি নারীকেন্দ্রিক গল্পে অভিনয় করতে চান। তবে এবার জানালেন, সবরকম গল্পে কাজ করতে চান তিনি। কিন্তু কেন্দ্রীয় চরিত্রটি হতে হবে তার।

এবারের ঈদে মুক্তি পেয়েছে সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার: কর্মফল’। এতে এএসপি লিনার মূল চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা সিটিতে হয় এ সিনেমার ‘স্পেশাল শো’। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বাঁধন।

‘নারীকেন্দ্রিক গল্পে পর পরই দুটি সিনেমাতেই প্রধান চরিত্রে; পরে বাছাইয়েও কি এমনটা প্রাধান্য পাবে?’ এমন প্রশ্নের জবাবে টাইমস অব বাংলাদেশকে বাঁধন বলেন, ‘নারীপ্রধান চরিত্রে কাজ করার ব্যাপারে অনেক বছর ধরেই চিৎকার করে যাচ্ছি। তার মানে এটা না যে শুধু প্রধান চরিত্র (প্রোটাগন্সিট) হলেই করবো।’

শিল্পী ও কলা-কুশলীদের মাঝে আজমেরী হক বাঁধন। ছবি: টাইমস

 

‘আমি কিন্তু ভীষণ জটিল চরিত্র পছন্দ করি। আমাকে জটিল চরিত্র অফার করা হোক—সেটা রোমান্টিক, অ্যাকশন, কমেডি যেটা হোক না কেন—আমি সব করতে চাই। তবে চরিত্রটি যেন হয় গুরুত্বপূর্ণ’, যোগ করেন ‘লাক্স তারকা’ থেকে চিত্র নায়িকা হয়ে ওঠা এ অভিনেত্রী।

আরও পড়ুন

একইসঙ্গে বাঁধন জানান, তিনি একটি ‘ভূতের সিনেমা’ করতে চান। পর্দায় নিজেকে ‘ভূত’ হিসেবে নিজেকের দেখার ইচ্ছে বহু দিনের। এ ব্যাপারে অভিনেতা ফারুক আহমেদকেও অনুরোধ করেছেন, ‘আমি ভাইয়াকে বলেছি আমাকে নিয়ে একটা ভূতের সিনেমা করতে’, জানান তিনি।

‘রেহানা মরিয়ম নূর’-এ একজন মেডিকেল কলেজ শিক্ষকের চরিত্রে বাঁধনের অভিনয় দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। ফলে তার প্রতি তৈরি হয়েছে একটি প্রত্যাশার চাপ। ২০২১ সিনেমাটি মুক্তির কিছুদিন পরেই তিনি যুক্ত হন ‘এশা মার্ডারে’।

প্রশ্ন রেখে অভিনেত্রী আরো বলেন, ‘সবার একটাই প্রশ্ন ছিল ‘রেহানা মরিয়ম নূর’ করার পর তুমি কী করবা? আমার নিজেরও এ প্রশ্ন ছিল—‘রেহানা মরিয়ম নূর’ করার পর আর কী করতে পারবো?’

‘আমি খুব কৃতজ্ঞ– আমার পরিচালক, আমার টিমের প্রতি, আমরা কাজটা ভালোভাবে দর্শকদের সামনে আনতে পেরেছি’, জানান তিনি।

ঈদের অন্যান্য সিনেমার তুলনায় ‘এশা মার্ডার: কর্মফল’-এর দর্শক উপস্থিতি কম হওয়ার বিষয়টিও অকপটে স্বীকার করেন বাঁধন। তিনি বলেন, ‘আজকে (মঙ্গলবার) আমাদের প্রথম হাউজফুল শো গেছে, এটা সত্যি কথা। প্রথম দিনের দর্শকের যে অবস্থা ছিল, তার থেকে আজকে দর্শকের পরিমাণ বেড়েছে। সিনেমাটি নিয়ে কথা হচ্ছে, সেটা ভীষণ আশার আলো দেখাচ্ছে আমাদের।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad