ভারতের গোয়ায় নাইটক্লাবে আগুন, নিহত অন্তত ২৩

ভারতের গোয়ায় নাইটক্লাবে আগুন, নিহত অন্তত ২৩
Advertisement
Advertisement

ভারতের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গোয়ার একটি নাইটক্লাবে আগুন লেগে অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে বেশিরভাগই ক্লাবটির কর্মী। এ ছাড়া কয়েকজন পর্যটকও নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এএফপি জানিয়েছে, শনিবার রাত ১২টার দিকে উত্তর গোয়ার আরাপোরা এলাকার একটি ক্লাবে আগুন লাগে। ব্রিচ বাই রোমিও লেন নামে ওই নাইটক্লাবে আগুনের ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৫০জন। দগ্ধদের গোয়া মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার ভোরে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তও আগুনের তথ্য নিশ্চিত করেছেন। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশও দিয়েছেন।

আরও পড়ুন

ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন পর্যটকও রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্ত শেষ হওয়ার আগে তা নিশ্চিত করা যাচ্ছে না।

গোয়া পুলিশের ডাইরেক্টর জেনারেল অলোক কুমার বলেন, মূলত ক্লাবটির নিচতলার রান্নাঘর অংশই আগুনে বেশি পুড়েছে। মধ্যরাতে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনার আগেই এসব মৃত্যু হয়।

তিনি জানান, নিহতদের বেশিরভাগই নাইট ক্লাবটির কর্মী। তবে কয়েকজন পর্যটকও রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad