ভারতীয় ড্রোন ভূপাতিত পাকিস্তানে

ভারতীয় ড্রোন ভূপাতিত পাকিস্তানে
ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। কোলাজ: ইউএনবি
Advertisement
Advertisement

কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর আকাশসীমা লঙ্ঘন করায় ড্রোনটি ভূপাতিত করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি  জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভিম্বর জেলার মানাওয়ারে মনুষ্যবিহীন যানটি ভূপাতিত করা হয়। মূলত, ড্রোনটি ভারতীয় বাহিনীর গোয়েন্দা নজরদারির কাজে নিয়োজিত ছিল।

পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে মনুষ্যবিহীন ড্রোনটিকে ভূপাতিত করে। এতে পাকিস্তানের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। পরীক্ষার জন্য যানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি কাশ্মিরের পাহেলগাওয়ে সন্ত্রাসী হামলার জেরে পারমানবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের উত্তেজনা চরমে উঠেছে। নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর বার বার যুদ্ধবিরতি লঙ্ঘণের ঘটনা ঘটছে। দুই দেশ আকাশপথে নজরদারি বাড়িয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad