ভাটারায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু

ভাটারায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর ভাটারা থানার খিলবাড়ীরটেক এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মাহিদ ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে খিলবাড়ীরটেক হাজারী গলি এলাকায় নূর নবী মুদিখানা দোকানের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, নির্মাণাধীন ভবনের পাশে গলিতে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল মাহিদ। এ সময় হঠাৎ নির্মাণাধীন ভবনের একটি দেয়াল ভেঙে তার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় সে।

পরে স্বজনরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিকাল সাড়ে ৪টার দিকে মাহিদকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মাহিদের বাবা হাবিব হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলার রতনপুর গ্রামে। বর্তমানে তারা খিলবাড়ীরটেক হাজারী গলির একটি বাসায় ভাড়া থাকেন। তিনি পেশায় প্রাইভেট কার চালক। মাহিদের মা মৌসুমী আক্তার গৃহিণী। মাহিদ ছিল তাদের একমাত্র সন্তান।

হাবিব হোসেন আরও জানান, তাদের বাসার পাশেই একটি বাড়ির নির্মাণকাজ চলছিল। সেখানে নতুন দেয়াল নির্মাণ করা হচ্ছিল। পাশের গলিতে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় হঠাৎ দেয়ালটি ভেঙে মাহিদের ওপর পড়ে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানা পুলিশ তদন্ত করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad