বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
এদিন সংশ্লিষ্ট আদালতে মামলার মূল নথি না থাকায় রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি। মূল নথি প্রাপ্তি সাপেক্ষে পরে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে অনেক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় চলতি বছরের ৪ ফেব্রুয়ারি রাজধানীর নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা হয়।


