ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার চরচারতলা ইউনিয়নের মহরমপাড়া এলাকার একটি ডকের পেছনে নদীর তীরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শরীরের কিছু অংশের চামড়া উঠে গেছে। তার বয়স আনুমানিক ৪৫ থেকে ৪৬ বছর।

পুলিশের ধারণা, মৃত্যুর ঘটনাটি আনুমানিক তিন থেকে চার দিন আগে ঘটেছে।

আরও পড়ুন

ভৈরব নৌ থানার উপপরিদর্শক মো. কামরুল ইসলাম জানান, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহায়তায় হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও এখনো তা সম্ভব হয়নি।

মরদেহ ময়নাতদন্ত, পরিচয় শনাক্ত এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad