ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষ। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরও ভাঙচুর করা হয়। আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষ। ছবি: ভিডিও থেকে নেওয়া

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার দেওড়া গ্রামের মাগুর পাড়ার একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়ার গোষ্ঠী ও শিপন মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার সকালে ফের উভয় পক্ষের লোকজন টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া আর ইট-পাটকেল নিক্ষেপে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।

খবর পেয়ে পুলিশ ও  সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ এহতেশামুল হক বলেন, ‘জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর