ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রায় ৪ মোটরসাইকেল জব্দ, জরিমানা

ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রায় ৪ মোটরসাইকেল জব্দ, জরিমানা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রায় অংশ নেওয়া চারটি মোটরসাইকেল জব্দ এবং চালকদের মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাইলেন্সার পাইপ পরিবর্তন করে বিকট শব্দে হর্ন বাজানো এবং ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ট্রাফিক আইন অনুযায়ী এই জরিমানা করা হয়।

রোববার বিকালে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে শতাধিক ব্রাজিল সমর্থক একটি শোভাযাত্রা বের করেন। প্রিয় দলের জার্সি পরে এবং ব্রাজিলের জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার নিয়ে সমর্থকরা মোটরসাইকেলযোগে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

শোভাযাত্রাটি শহরের শহীদ হাসান চত্বর, সরকারি কলেজ মোড়, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি এলাকা এবং হাসপাতাল সড়ক হয়ে পুনরায় টাউন ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাকে কেন্দ্র করে সমর্থক এবং সাধারণ ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুন

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। শোভাযাত্রার ভেতর কয়েকটি মোটরসাইকেলে পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করে বিকট শব্দে পরিবেশ দূষণের অভিযোগ ওঠে।

এর প্রেক্ষিতে পুলিশ চারটি মোটরসাইকেল আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে যায়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শব্দদূষণ সৃষ্টি করায় চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। অনুমোদিত মূল সাইলেন্সার সংযুক্ত করে বৈধ কাগজপত্র দেখানোর পর মোটরসাইকেলগুলো হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad