ব্রাকসু নির্বাচনে ৬ সদস্যের কমিশন গঠন

ব্রাকসু নির্বাচনে ৬ সদস্যের কমিশন গঠন
ফাইল ছবি
Advertisement
Advertisement

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের জন্য ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভায় সদস্যদের সিদ্ধান্তে এ কমিশন গঠন করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মো. ফেরদৌস রহমানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিন্ডিকেট সদস্য ও বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. ইলিয়াস প্রামানিক টাইমসকে এ বিষয়টি জানিয়েছেন।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন–পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. শাহ জামান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সিফাত রুমানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার সরকার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী জানান, ব্রাকসু নির্বাচনের কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দেওয়া হলো। ধাপে ধাপে সব কার্যক্রম বাস্তবায়িত হবে। গণতান্ত্রিকভাবেই নির্বাচিত হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ।

২০০৮ সালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ছাত্র সংসদ পেতে যাচ্ছে বেরোবি। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্র সংসদ গঠনের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন, সংবাদ সম্মেলন ও আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের দাবির প্ররিপ্রেক্ষিতে গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় আইনে সংসদ বিধিমালার অনুমোদন দেওয়া হয় ছাত্র সংসদ। এরপর বিধিমালায় আরও কিছু বিধি ও আইন সংযোজন এবং বিয়োজনের দাবি জানায়। এ নিয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানায় শিক্ষার্থীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad