ব্যবসায়ীকে ছুরিকাঘাত, হামলাকারী গ্রেপ্তার

ব্যবসায়ীকে ছুরিকাঘাত, হামলাকারী গ্রেপ্তার
সিসিটিভি ক্যামেরা থেকে সংগৃহিত ছবি।
Advertisement
Advertisement

রাজধানীর চকবাজারে ঔষধ ব্যবসায়ী নাহিদুল ইসলাম (৩৭)-এর ওপর ছুরিকাঘাতের ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।

শনিবার রাতে বংশাল থানাধীন সাতরওজা এলাকায় চকবাজার থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

চকবাজার থানা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নাজিম উদ্দিন রোডে ‘আব্দুল্লাহ ফার্মেসির স্বত্ত্বাধিকারী নাহিদুলের ওপর হামলা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারী আপন দোকানে প্রবেশ করে  নাহিদুল ইসলামের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আশপাশের লোকজন ভুক্তভোগীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় চকবাজার থানায় বুধবার একটি মামলা করেন নাহিদুল।

থানা সূত্রে আরো জানা যায়, মামলার পর সিসিটিভি ফুটেজ এবং সোর্সের তথ্যের ভিত্তিতে আসামিকে শনাক্ত করে চকবাজার থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad