বৈরী আবহাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্ব

বৈরী আবহাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্ব
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট বাতিল ও তিনটি ফ্লাইট বিলম্ব হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে কিছু ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালনা করা সম্ভব হয়নি। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি১৩৮ মদিনা থেকে চট্টগ্রামে আসার পথে আবহাওয়া প্রতিকূল থাকায় সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় ডাইভার্ট করা হয়। পরে দুপুর ২টা ১ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামে ফিরে আসে। এরপর বিকাল ৩টা ২০ মিনিটে এটি অভ্যন্তরীণ ফ্লাইট হিসেবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট বিএস৩৪২ চট্টগ্রামে অবতরণের পর ঢাকার উদ্দেশে ছাড়তে প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্ব হয়। পরে বিকাল ৩টা ৯ মিনিটে ফ্লাইটটি ঢাকা যায়।

এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট বিএস-১০৫ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ফ্লাইদুবাইয়ের চট্টগ্রাম-দুবাই রুটের ফ্লাইট এডিবি-৫৬৪ ও নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে দুপুর ১২টা ১৬ মিনিটে চট্টগ্রাম ত্যাগ করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad