সাভারে একাধিক সড়কে তীব্র যানজট, নাকাল ঘরমুখো মানুষ

সাভারে একাধিক সড়কে তীব্র যানজট, নাকাল ঘরমুখো মানুষ
Advertisement
Advertisement

সাভারে বাইপাইল-আবদুল্লাহপুর এবং নবীনগর-চন্দ্রা সড়কে তীব্র যানজটে নাকাল ঘরমুখো মানুষ। মঙ্গলবার দিনভর দেখা গেছে প্রায় একই চিত্র।

ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরছে উত্তর ও পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষ। সকাল থেকে আব্দুল্লাহপুর-বাইপাইল এবং নবীনগর- চন্দ্রা মহাসড়কে যাত্রীদের চাপ ছিল ভালোই। তবে সকাল ১১ টায় বৃষ্টি হলে যাত্রী চাপ একটু কমে যায়।

দুপুর থেকে প্রতিটি কাউন্টারে আবার যাত্রী চাপ ব্যাপক হারে বাড়তে থাকে। ফলে এই দুই মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানযটের সৃষ্টি হয়, তাতে থেমে থেমে চলে যানবাহন। ঈদে ঘরমুখো হাজার হাজার যাত্রীকে মহাসড়কের নবীনগর, পল্লীবিদ্যুৎ, বাইপাইল, ইপিজেট, বলিভদ্র, শ্রীপুর, জিরানী বাজার, কবিরপুর বাসস্ট্যান্ডে গণপরিবহনের অপেক্ষা করতে দেখা যায়।

এ সুযোগে নিয়মিত ভাড়ার থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছে যাত্রীরা। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad