বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন টাইমস অব বাংলাদেশের আল আমিন

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন টাইমস অব বাংলাদেশের আল আমিন
আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন আল আমিন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নির্বাচন ও গণতন্ত্রবিষয়ক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন দৈনিক টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. আল আমিন। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে তিনি এই সম্মাননা লাভ করেন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড ও পুরস্কারের অর্থ তুলে দেন ভরপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) ‘নির্বাচন ও গণতন্ত্র বিষয়ক পুরস্কার’ ২০২৪ সালে প্রবর্তন করে প্রয়াত সাংবাদিক হোসাইন জাকিরের নামে।

যে প্রতিবেদনের জন্য আল আমিন সম্মাননা পেয়েছেন সেটি হলো, ‘নির্বাচন কমিশন ব্যস্ত বিদেশ ভ্রমণে’।

আরও পড়ুন

এদিকে, টেলিভিশন ক্যাটাগরিতে বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদ ও অনলাইন ক্যাটাগরিতে বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা এই পুরস্কার অর্জন করেছেন।

ভারপ্রাপ্ত সিইসি আব্দুর রহমানেল মাছউদ এ সময় সাংবাদিকদের দায়িত্ববোধ থেকে মানুষের কাছে সঠিক তথ্য, ভালো তথ্য পরিবেশনের প্রতি জোর দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জুরিবোর্ড সদস্য সাংবাদিক কাজী হাফিজ, হারুণ আল রশিদ, মঈনুল হক চৌধুরী, আরএফইডি সভাপতি কাজী এমাদউদ্দীন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad