খামেনি হত্যার প্রতিবাদে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ

খামেনি হত্যার প্রতিবাদে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ
শ্রীনগরে বিক্ষোভ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ করছেন হাজারও মানুষ। তারা ইসলামের শিয়া মতবাদের অনুসারী অর্থাৎ ইরানপন্থী।

রোববার সকাল থেকে কাশ্মীরের রাজধানী শ্রীনগরের কেন্দ্রস্থ প্রধান চত্বরে লাল, কালো ও হলুদ পতাকা হাতে সমবেত হন বিক্ষোভকারীরা।

আবেগঘন হলেও সমাবেশটি ছিল মূলত শান্তিপূর্ণ। এ সময় অনেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন।

বিক্ষোভকারী সাইয়্যেদ তৌফিক বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসকে বলেন, ‘আজ আমাদের সবার হৃদয় ভারাক্রান্ত। আমাদের প্রিয় নেতাকে শহীদ করা হয়েছে, আমরা শোক পালন করছি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, ‘আমাদের ট্রাম্পের প্রতি একটি বার্তা আছে… আমরা সবসময় আপনার নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াব। যদি মনে করেন আমাদের প্রিয় নেতাকে শহীদ করে আমাদের দমিয়ে দিতে পারবেন, তবে তা ভ্রান্ত ধারণা… আমরা, খামেনির সন্তানরা, যতদিন বেঁচে আছি, ততদিন অত্যাচার চলতে দেব না।’

শ্রীনগর ছাড়াও কাশ্মীরের অন্য এলাকাতেও একই ধরনের বিক্ষোভের খবর পাওয়া গেছে। পাশাপাশি ভারতের যেসব এলাকায় শিয়া মুসলিম সম্প্রদায়ের আধিপত্য রয়েছে সেসব এলাকাতেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad